Kolkata

একদিনে মৃত ৫৭, কলকাতাকে বড় ব্যবধানে পিছনে ফেলল উত্তর ২৪ পরগনা

রাজ্যে সংক্রমণের দৈনিক পরিসংখ্যানে গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ও নতুন করে সংক্রমিতের সংখ্যা কাছাকাছিই রয়ে গেল। অন্যদিকে সুস্থতার হার আরও বাড়ল।

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে ৩ হাজার ২৭৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। তার আগের দিনের তুলনায় ৪২ জন বেশি। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য রেকর্ড গড়েছে। ৩৭ হাজার পার করেছে নমুনা পরীক্ষা। গত একদিনে ৩৭ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৩ হাজার ২৭৪ জনের দেহে করোনার হদিশ মিলেছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৯ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের থেকে ৯ জন বেশি। এদিন ৫০-এর ঘরে ফের ফিরেছে দৈনিক মৃত্যু। এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৪ জন। গত একদিনে যে ৫৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৮ জন। বহুদিন পরে কলকাতায় একদিনে মৃত্যু ১ অঙ্কে নামল।

কলকাতাকে বড় ব্যবধানে পিছনে ফেলে দিল উত্তর ২৪ পরগনা। গত একদিনে উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১৮ জন। এছাড়া হুগলিতে ৬ জন, হাওড়ায় ৫ জন মারা গেছেন। ৩ জন করে মারা গেছেন দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও মালদায়। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুর ও পূর্ব মেদিনীপুরে। আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ৩ দিনই ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। ৩ হাজার ৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮ হাজার ৭ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭.৭৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026