Kolkata

রাজ্যে সুস্থতার হার পৌঁছল ৭৭ শতাংশের ওপর

রাজ্যে সংক্রমণের দৈনিক পরিসংখ্যানে গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ও নতুন করে সংক্রমিতের সংখ্যা কাছাকাছিই রয়ে গেল। অন্যদিকে সুস্থতার হার বেড়েছে।

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে ৩ হাজার ২৩২ জনের দেহে করোনা ধরা পড়েছে। তার আগের দিনের তুলনায় ১৩ জন কম। গত ২ দিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য রেকর্ড গড়েছে। ৩৬ হাজার পার করেছে নমুনা পরীক্ষা। গত একদিনে ৩৬ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৩ হাজার ২৩২ জনের দেহে করোনার হদিশ মিলেছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৯০০ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৪৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের থেকে ৭ জন কম। এদিন অবশ্য ৫০-এর ঘর থেকে নেমেছে দৈনিক মৃত্যু। এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৭ জন। গত একদিনে যে ৪৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনায় গত একদিনে মারা গেছেন ৯ জন। এছাড়া হাওড়ায় ৬ জন, হুগলিতে ৫ জন, দার্জিলিংয়ে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ এবং পশ্চিম মেদিনীপুরে ২ জন মারা গেছেন। ১ জন করে মারা গেছেন কালিম্পং, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় শনিবার মুর্শিদাবাদে আরও একটি কোভিড হাসপাতাল খোলা হয়েছে।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ২ দিনই ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। ৩ হাজার ৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ১ লক্ষ পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭.৪১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026