করোনা ভাইরাস, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে ৩ হাজার ১৬৯ জনের দেহে করোনা ধরা পড়েছে। তার আগের দিনের তুলনায় ৬ জন কম। গত একদিনে রাজ্যে ৩৪ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৩ হাজার ১৬৯ জনের দেহে করোনার হদিশ মিলেছে। ফলে আগের দিনের সঙ্গে নতুন রোগী বৃদ্ধির সংখ্যা মোটামুটি একই রয়ে গেল। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২৫ হাজার ৯২২ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৬৭৮ জন।
রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ২ জন কম। তবে সেই ৫০-এর ঘরেই রয়ে গেল দৈনিক মৃত্যু। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ জন। গত একদিনে যে ৫৩ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১১ জন।
সাধারণত মৃত্যুর সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু প্রতিদিনই পাওয়া যায় কলকাতায়। তার পিছনে থাকে উত্তর ২৪ পরগনা। গত একদিনে কিন্তু কলকাতাকে মৃত্যুর অঙ্কে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১৬ জন। হাওড়ায় ৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ এবং মুর্শিদাবাদে ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া হুগলিতে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ২ জন, মালদায় ২ জন এবং দার্জিলিংয়ে ২ জন প্রাণ হারিয়েছেন। ১ জন করে মানুষের প্রাণ গেছে কোচবিহার, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৯৭৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ৯৫ হাজার পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৬৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৫.৯৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…