ফাইল : করোনা পরীক্ষা, ছবি - আইএএনএস
কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে ৩ হাজার ৮০ জনের দেহে করোনা ধরা পড়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৩১৯টি। তারমধ্যে ৩ হাজার ৮০ জনের দেহে করোনার হদিশ মিলেছে। ফলে আগের দিনের সঙ্গে নতুন রোগী বৃদ্ধি বা নমুনা পরীক্ষার সংখ্যা প্রায় মিলে গেছে এদিনও। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৪০২ জন।
রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৪৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ৬ জন কম। উল্লেখ্য যে গত কয়েকদিন কিছু কিছু করে কমেছে দৈনিক মৃত্যু। গত একদিনে তা আবার ৪০-এর ঘরে ফিরেও এসেছে। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৩ জন। গত একদিনে যে ৪৫ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে শুধু কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ২৩ জন।
কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনা ও হুগলিতে প্রাণ হারিয়েছেন ৪ জন করে। ৩ জন প্রাণ হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরে। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে দার্জিলিং, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও হাওড়ায়। বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে করোনায়। রাজ্যের মধ্যে বাঁকুড়াই একমাত্র জেলা যেখানে এখনও করোনা কোনও প্রাণ কাড়তে পারেনি।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৯৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ৮৯ হাজার পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭০৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এদিন সুস্থতার হার ৭৫ শতাংশের ঘরে ঢুকে পড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৫.০২ শতাংশ। যা অবশ্যই রাজ্যবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…