Kolkata

প্রবেশ নিষেধ, তবু চিড়িয়াখানা ঘোরায় আর কোনও বাধা রইল না

করোনার কারণে এখন আলিপুর চিড়িয়াখানায় সাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু পশুপ্রেমীদের জন্য চিড়িয়াখানা ঘোরানোর অন্য ব্যবস্থা করল বন দফতর।

কলকাতা : করোনার কারণে সেই মার্চ মাস থেকেই অনেক বিনোদন স্থানেই প্রবেশ নিষেধ আমজনতার। যে তালিকায় কলকাতার আলিপুর চিড়িয়াখানাও রয়েছে। কলকাতা শহরের চেনা বিনোদন স্থানের মধ্যে অবশ্যই প্রথম তালিকায় জায়গা পায় চিড়িয়াখানা। ৪৬ একর জমির ওপর তৈরি এই সুবিশাল চিড়িয়াখানায় শীত তো বটেই, এমনকি গরমকালেও মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতন। সেখানেই কেউ এখন ঢুকতে পারছেন না।

যাঁরা আলিপুর চিড়িয়াখানা ঘোরা, পশুপাখি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁদের আশ মেটাতে এবার নয়া উদ্যোগ নিল রাজ্যের বন দফতর। যাঁরা চিড়িয়াখানা ঘুরতে চাইবেন তাঁদের জন্য শুরু হল ভার্চুয়াল ট্যুর। ঘরে বসেই চিড়িয়াখানা ভ্রমণ। ফেসবুক লাইভের মাধ্যমে এই ভ্রমণের সুযোগ মিলবে। দিনে ২ বার ১ ঘণ্টা করে হবে এই ভার্চুয়াল ট্যুর। একটি হবে সকালে ৯টা থেকে ১০টা পর্যন্ত। অন্যটি বিকেলে ৩টে থেকে ৪টে পর্যন্ত।

বিশ্বের যে কোনও প্রান্তে বসে থাকা কেউ ইচ্ছা করলেই ফেসবুক লাইভে ঠিক সেই সময় আলিপুর চিড়িয়াখানার পশুপাখিরা কী করছে তা স্বচক্ষে দেখতে পারবেন। তাও আবার ঘরে বসেই। রাজ্যের আলিপুর চিড়িয়াখানা বলেই নয়, এই ভার্চুয়াল ট্যুর মিলবে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকেও। সেখানকার পশুপাখিদেরও দেখার সুযোগ মিলবে। সেই ফেসবুক লাইভেই মিলবে সুযোগ।

আলিপুর চিড়িয়াখানা হল দেশের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা। ১৮৭৬ সালে এই চিড়িয়াখানা তৈরি হয়। ৪৬ একর জমির ওপর গড়ে ওঠে এই চিড়িয়াখানা। প্রতিদিন প্রচুর মানুষের পা পড়ে এই চিড়িয়াখানায়। করোনা পরিস্থিতি কাটিয়ে কবে এই সব চিড়িয়াখানায় মানুষের প্রবেশাধিকার মিলবে তা এখনও পরিস্কার নয়। তবে তার আগে পশুপাখি দেখার সুযোগটা কিন্তু এবার হাতের মুঠোয় এসে গেল সকলের। শুধু ফেসবুকে চিড়িয়াখানার পেজে ঢুকে নির্দিষ্ট সময়ের লাইভে চোখ রাখলেই দেখা যাবে পশুপাখিরা তখন কী করছে। এটা বাড়ির ছোটদের জন্য হয়তো সবচেয়ে আনন্দের হতে চলেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026