Kolkata

নতুন রেকর্ড, একদিনে রাজ্যে নতুন রোগীর চেয়ে সেরে উঠলেন বেশি জন

দেশ হোক বা রাজ্য, দৈনিক নতুন করোনা রোগীর সংখ্যা দৈনিক করোনা থেকে সেরে ওঠার চেয়ে বেশি থাকছিল। এই প্রথম এ রাজ্যে তা উল্টে গেল।

কলকাতা : প্রতিদিন কত মানুষ নতুন করে করোনায় কাবু হচ্ছেন। আর প্রতিদিন কত মানুষ করোনা সারিয়ে করোনামুক্ত হচ্ছেন। তার হিসাব খতিয়ে দেখলে দেখা যায় দেশে হোক বা রাজ্যে দৈনিক নতুন রোগী সবসময় বেশি থেকেছে। এই প্রথম এ রাজ্যে দৈনিক রোগীর চেয়ে দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হল। গত একদিনে এ রাজ্যে নতুন রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯০৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে ৩ হাজার ২০৮ জন। সুস্থতার নিরিখেও একদিনে এটা রেকর্ড। আবার এটাও রেকর্ড যে রাজ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন বেশি মানুষ। তার চেয়ে কম মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন।

রাজ্যে নতুন রোগীর সংখ্যা গত একদিনেও সেই ৩ হাজারের দরজাতেই ঘুরছে। গত ৫ দিন ধরে এই একই ছবি দেখা যাচ্ছে। নতুন রোগীর সংখ্যায় উনিশ-বিশ ফারাক হচ্ছে। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ২৯৭টি। তার আগের দিনের মতই ২৬ হাজারের ওপর নমুনা পরীক্ষা হল। তাতে রোগীর সংখ্যা ধরা পড়েছে ২ হাজার ৯০৫ জন। কিন্তু এদিন সুস্থ হয়ে ডিসচার্জ হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ রোগীর সংখ্যা তার আগের দিনের তুলনায় কমে গেছে। যা সত্যিই রাজ্যবাসীর জন্য সুখবর। রাজ্যে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৩১ জন।

রাজ্যে যেমন অ্যাকটিভ রোগী গত একদিনে কমেছে, তেমনই কমেছে মৃত্যুও। গত কয়েকদিন ধরে রাজ্যে মৃত্যু ৫০-এর ঘরে ঘোরাফেরা করলেও এদিন তা নেমেছে। এমনকি মাঝে ৬০-এর ঘরেও পৌঁছে যাওয়া রোগী মৃত্যুর সংখ্যা গত একদিনে নেমে পৌঁছে গেছে ৪১-এ। ফলে রাজ্যে মোট মৃত্যু ঠেকেছে ২ হাজার ১০০-তে। গত একদিনে যে ৪১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৪ জনের, উত্তর ২৪ পরগনায় ১২ জনের। এছাড়া হাওড়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ২ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন, পূর্ব বর্ধমানে ১ জন এবং হুগলিতে ১ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ এদিন সুস্থ হয়েছেন। ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ২০৮ জন। ফলে রাজ্যে এখন সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা ৭০ হাজার পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৩২৮ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার ৭১.৪৩ শতাংশ। এই প্রথম ৭১ শতাংশ পার করল রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026