Kolkata

২৬ হাজার পার নমুনা পরীক্ষা, রোগী দাঁড়িয়ে ৩ হাজারের দরজায়

রাজ্যে দৈনিক নতুন রোগীর সংখ্যা একই জায়গা ধরে রাখল। যদিও এদিন নমুনা পরীক্ষা আরও বেড়েছে।

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে সেই সংখ্যা আরও বেড়েছে। গত একদিনে গত ৩ দিনের মতই করোনা রোগীর সংখ্যা ঠেকেছে ৩ হাজারের দরজায়। গত একদিনে রাজ্যে করোনা রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৩৯ জন। এই নতুন রোগী গত একদিনে পাওয়া গিয়েছে ২৬ হাজারের ওপর নমুনা পরীক্ষা থেকে। রাজ্যে গত ৩ দিন ধরে ২৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা হচ্ছে। গত একদিনে সেই নমুনা আরও ১ হাজার বেড়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ২৪২টি। তারমধ্যে ২ হাজার ৯৩৯ জনের দেহে করোনার হদিশ মিলেছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৫৫৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৫ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ৩ জন বেশি। এখন দৈনিক করোনায় মৃতের সংখ্যা রাজ্যে ৫০-এর ওপরই ঘোরাফেরা করছে। গত একদিনে ৫৪ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ জন।

গত একদিনে যে ৫৪ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২১ জন ও উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। রাজ্যের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার অবস্থা সবচেয়ে শোচনীয়। এছাড়া হাওড়ায় প্রাণ হারিয়েছেন ৬ জন, হুগলিতে ৪ জন, দার্জিলিঙয়ে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, জলপাইগুড়িতে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন এবং পূর্ব বর্ধমানে ১ জন প্রাণ হারিয়েছেন।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১ হাজার ৯৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই সংখ্যাটাও প্রতিদিন প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে। সামান্য কমবেশি। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার পার করল। রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার ১২০ জনে পৌঁছেছে। রাজ্যে এদিন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.২৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026