Kolkata

৯০ হাজারের দরজায় রোগী, ৬৩ হাজার পার ডিসচার্জ

রাজ্যে আগের দিনের মতই গত একদিনে ৩ হাজারের দরজাতেই দাঁড়াল গিয়ে নতুন রোগীর সংখ্যা। মোট রোগী ৯০ হাজারের দরজায়।

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বেড়ে চলেছে। গত একদিনে সেই সংখ্যা আরও বেড়েছে। গত একদিনে তার আগের দিনের মতই করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেছে ৩ হাজারের দরজায়। গত একদিনে রাজ্যে করোনা রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯১২ জন। এই নতুন রোগী গত একদিনে পাওয়া গিয়েছে ২৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা থেকে। রাজ্যে গত ২ দিন ধরে ২৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষা যত বাড়বে ততই রোগীর সংখ্যাও বাড়বে। একথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২৫৪টি। তারমধ্যে ২ হাজার ৯১২ জনের দেহে করোনার হদিশ মিলেছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯ হাজার ৬৬৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬৫২ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় কম। এখন মৃতের সংখ্যা ৫০-এর ওপরই ঘোরাফেরা করছে। গত একদিনে ৫২ জন মানুষের প্রাণ কাড়ল করোনা। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৫৪ জন।

গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২০ জন ও উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। হাওড়ায় প্রাণ হারিয়েছেন ৮ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, হুগলিতে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, বীরভূমে ১ জন, মালদায় ১ জন, মুর্শিদাবাদে ১ জন এবং দার্জিলিংয়ে ১ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা ৬৩ হাজার পার করল। রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ৬৩ হাজার ৬০ জনে পৌঁছেছে। সুস্থতার হার ৭০ শতাংশ পার করেছে ৪ দিন আগেই। রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.৩৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026