Kolkata

এক ক্লিকেই হাতের মুঠোয় করোনা তথ্য, নতুন ব্যবস্থা চালু করল রাজ্য

করোনা চিকিৎসার পরিস্থিতি সম্বন্ধে আরও তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবার কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল রাজ্যসরকার।

কলকাতা : করোনা চিকিৎসা নিয়ে রাজ্যে যাবতীয় উদ্যোগ ও চেষ্টার স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা করছেন তা আগেই তিনি পরিস্কার করেছেন। এবার রাজ্যে করোনা চিকিৎসা সংক্রান্ত আরও তথ্য সাধারণ মানুষের হাতের মুঠোয় এনে দিতে একটি কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানান। তিনি জানান, করোনা রোগীদের জন্য কলকাতা ও অন্যান্য জেলায় এখন যথেষ্ট বেড রয়েছে। বর্তমানে গোটা রাজ্যে ৩ হাজার করোনা রোগী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন।

মুখ্যসচিব আরও জানান, রাজ্যে সরকার একটি সিস্টেম চালু করছে। কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে একটি ক্লিকেই সাধারণ মানুষ জানতে পারবেন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের পরিস্থিতি। প্রতিদিন রাত ৯টায় রাজ্যে সরকারি ও বেসরকারি হাসপাতাল তাদের রোগীদের মধ্যে কতজন সিরিয়াস অবস্থায় ভর্তি, কতজন অল্প উপসর্গ ও কতজন উপসর্গহীন, তাঁদের তালিকা প্রকাশ করবে। রোগীদের সম্বন্ধেও জানতে পারবেন মানুষজন।

রাজীব সিনহা জানান, কোনও করোনা রোগী চাইলে সরাসরি টেলিমেডিসিন হেল্পলাইনে ফোন করতে পারেন। এদিকে করোনা পরীক্ষার নামে নানা জালিয়াতির ঘটনা সামনে আসার পর এদিন মুখ্যমন্ত্রী নিজে সকলকে সচেতন করেন। মুখ্যসচিব জানান, রাজ্যের বিভিন্ন ল্যাবে করোনা পরীক্ষা কেমনভাবে হচ্ছে তা খতিয়ে দেখার জন্য একটি ৫ সদস্যের দল গঠন করা হচ্ছে। এই দলটিতে ৪ জন চিকিৎসা বিশেষজ্ঞ ও ১ জন বরিষ্ঠ বায়োলজিস্ট থাকবেন। তাঁরা ঘুরে দেখবেন প্রতিটি ল্যাব।

এই বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এখন রাজ্যে ৭০ শতাংশের ওপর সুস্থতার হার পৌঁছে গেছে। করোনা থেকে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। ২.২ শতাংশ হল রাজ্যে করোনায় মৃত্যুর হার। যার মধ্যে আবার ৮৭.৬ শতাংশ করোনায় মৃতের অন্য শারীরিক সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার করোনাকে ভয় না পাওয়ার পরামর্শ দেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026