Kolkata

একদিনে ৩ হাজারের দরজায় রোগী, ২৫ হাজার পার নমুনা পরীক্ষা

গত একদিনে রেকর্ড সংখ্যক রোগী ধরা পড়ল রাজ্যে। নমুনা পরীক্ষা বাড়ায় এখন রাজ্যে রোগীর সংখ্যাও বাড়ছে।

কলকাতা : রাজ্যে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বেড়ে চলেছে। গত একদিনে সেই সংখ্যা আরও বেড়েছে। গত একদিনে ফের নতুন করে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে পৌঁছে গেছে ৩ হাজারের দরজায়। গত একদিনে রাজ্যে করোনা রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৫৪ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। একদিনে এত করোনা রোগী রাজ্যে এর আগে পাওয়া যায়নি। তবে তা পাওয়া গিয়েছে ২৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা থেকে। যা কার্যত একটা রেকর্ড।

এই প্রথম রাজ্যে করোনার নমুনা পরীক্ষা ২৫ হাজার পার করল। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২২৪টি। তারমধ্যে ২ হাজার ৯৫৪ জনের দেহে করোনার হদিশ মিলেছে। তার আগের দিনও নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ২৪ হাজারের ওপর। ফলে গত একদিনে প্রায় ১ হাজার বেশি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৭৫৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৩ হাজার ৮২৯ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় কম। একটানা মৃতের সংখ্যা বাড়ার পর এদিন তা কিছুটা হলেও নিচে নামল। গত একদিনে ৫৬ জন মানুষের প্রাণ কাড়ল করোনা। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯০২ জন।

গত একদিনে যে ৫৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৭ জন ও উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। কলকাতায় এখনও পর্যন্ত একদিনে ২৭ জন করোনায় মারা যাননি। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, দার্জিলিংয়ে ৩ জন, উত্তর দিনাজপুরে ২ জন ও হাওড়ায় ২ জন প্রাণ হারিয়েছেন। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা ৬১ হাজার ২৩ জনে পৌঁছেছে। সুস্থতার হার ৭০ শতাংশ পার করেছে ৩ দিন আগেই। রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭০.৩৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026