কোভিড-১৯, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে সংক্রমণ সেই ২ হাজারের ওপরই রয়ে গেল। তবে প্রতিদিন সংক্রমিতের সংখ্যা প্রায় একই অবস্থান ধরে রেখেছে। গত একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৩৪ জন। ১৭ হাজার ২১টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ৯৬৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৯৩ জন।
রাজ্যে সংক্রমিতের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪৯ জন। গত একদিনে যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১০ জন। আর উল্লেখযোগ্যভাবে কলকাতাকে অনেকটাই টপকে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়া হাওড়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, দার্জিলিংয়ে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন এবং হুগলিতে ১ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যে সংক্রমণ ও মৃত্যু যখন চিন্তায় ফেলছে তখন অনেকটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ১০৫ জন। যার হাত ধরে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ২২ জন। সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৭৪ শতাংশ। এই প্রথম এতটা বাড়ল সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…