করোনা ভাইরাস, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে দৈনিক সংক্রমণ ২ হাজার থেকে আড়াই হাজারের মাঝখানেই ঘোরাফেরা করছে। যদিও একটু একটু করে দৈনিক নমুনা পরীক্ষা রাজ্যে বাড়ছে। দৈনিক নমুনা পরীক্ষা বেড়েও যদি সংক্রমণ একই জায়গায় ঘোরাফেরা করে তবে তা রাজ্যের জন্য মন্দের ভাল খবর। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। ১৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৭১৮ জন।
সংক্রমণ যখন বাড়ছে তখন মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৪০ জন প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৭২ জন। গত একদিনে যে ৪০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৭ জনের, হাওড়ায় ৯ জনের, উত্তর ২৪ পরগনায় ৫ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জনের, দার্জিলিংয়ে ২ জনের, হুগলিতে ২ জনের এবং উত্তর দিনাজপুরে ১ জনের।
সংক্রমণ ও মৃত্যু যখন চিন্তা বাড়াচ্ছে তখন বহু মানুষ দৈনিক সুস্থ হয়ে উঠছেন। রাজ্যে গত একদিনে করোনা সারিয়ে ফিরেছেন ২ হাজার ৯৭ জন। যার ফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ৭৫১ জন। সুস্থতার হারও বেড়েছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৩.২৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…