Kolkata

একদিনে রাজ্যে করোনায় রেকর্ড মৃত্যু, বাড়ল সংক্রমণও

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু রেকর্ড গড়ল। করোনা সংক্রমণও এদিন কিছুটা বেড়েছে।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হলেন ২ হাজার ৪০৪ জন। ১৫ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণের সংখ্যা পাওয়া গিয়েছে। রাজ্যে করোনা পরীক্ষা বাড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই হচ্ছেও। বাড়ছে করোনা পরীক্ষা। আর যত পরীক্ষা বাড়ছে ততই করোনা সংক্রমিতের সংখ্যাও বাড়ছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৭৭ জনে।

রাজ্যে সংক্রমণ যেমন লাফ দিচ্ছে, তেমনই মৃত্যু। গত একদিনে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা রেকর্ড গড়েছে। এখনও মাত্র ১ দিনে রাজ্যে ৪২ জনের প্রাণ কাড়েনি করোনা। গত একদিনে ৪২টি মৃত্যুর হাত ধরে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৩২ জন। যে ৪২ জন প্রাণ হারিয়েছেন গত একদিনে তাঁদের মধ্যে কলকাতায় মারা গেছেন কলকাতায় ১১ জন, উত্তর ২৪ পরগনায় ১২ জন, হাওড়ায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায় ২ জন করে এবং মুর্শিদাবাদে ১ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে বহু মানুষ প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। গত একদিনে ২ হাজার ১২৫ জন করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে মোট করনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৬৫৪ জন। প্রতিদিনই করোনা সারিয়ে সুস্থতার হার বাড়ছে। এদিন রাজ্যে করোনা সারিয়ে সুস্থতার হার পৌঁছেছে ৬৩.২৪ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026