Kolkata

করোনা কাড়ল লালবাজারের পুলিশ আধিকারিকের জীবন

লালবাজারে কর্মরত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের জীবন গেল করোনায়। শোকপ্রকাশ করলেন কলকাতা পুলিশের নগরপাল।

কলকাতা : লালবাজারে কর্মরত ছিলেন তিনি। ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক অভিজ্ঞান মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। করোনা পজিটিভ আসে তাঁর। শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুতে এবার করোনা ঢুকে পড়ল কলকাতা পুলিশের প্রধান কার্যালয়েও।

অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। ট্যুইট করে তিনি শোক ব্যক্ত করেন। মৃত পুলিশ আধিকারিকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। জানান তাঁর সহকর্মী অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিশ্রমী, দক্ষ পুলিশ আধিকারিক ছিলেন। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে দুঃখিত।

কলকাতা সহ দেশের অনেক জায়গাতেই পুলিশ আধিকারিক ও কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা অতিমারিতে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে কাজ করছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়েও আইনশৃঙ্খলা রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে তাঁর অফিসের ৩ কর্মী করোনা আক্রান্ত হওয়ায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন বীরভূমের জেলাশাসক।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026