Kolkata

শহরে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

ডেন্টাল কলেজের হস্টেল থেকে উদ্ধার হল এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার দুপুরে দেহ উদ্ধার হয়।

কলকাতা : শহরের আর আহমেদ ডেন্টাল কলেজের মহিলা হস্টেল থেকে এক তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। যা নিয়ে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ দেহটি উদ্ধার করে। ওই মহিলা চিকিৎসক বিবাহিতা ছিলেন। কেন তিনি আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। পুলিশ একটি সুইসাইড নোট তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসক বৃহস্পতিবার সকালে তাঁর সহপাঠী বন্ধুদের জানান তিনি একটু দেরিতে কলেজে যাবেন। তিনি দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রী ছিলেন। তখন বিষয়টি হাল্কাভাবে নিলেও দীর্ঘ সময় তিনি না আসায় বন্ধুরা তাঁর ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করেন। দরজা বন্ধ ছিল। অনেক ডেকেও সাড়া না পেয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। কলেজের তরফে পুলিশে খবর যায়। পুলিশ দরজা খুলে ঝুলন্ত দেহ দেখতে পায়।

পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ থেকে তিনি এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। বন্ধুদের জিজ্ঞাসা করেও পুলিশ জানতে পেরেছে ওই চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন। পুরুলিয়ার বাসিন্দা ওই মহিলা চিকিৎসক দীর্ঘদিন বাড়িও যাননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়িতেও খবর গেছে।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026