করোনা ভাইরাস, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছুঁল। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণ প্রায় আড়াই হাজারের কাছে পৌঁছে গেছে। ২ হাজার ৪৩৬ জন গত একদিনে এ রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ১৪ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। যার হাত ধরে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫০ হাজার পার করে গেল। এখন রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫১ হাজার ৭৫৭ জন।
রাজ্যে করোনা সংক্রমণ যখন হুহু করে বাড়ছে তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৩৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫৫ জন। গত একদিন যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের, উত্তর ২৪ পরগনায় ৬ জনের। এছাড়া হাওড়ায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, হুগলিতে ১ জন, পূর্ব বর্ধমানে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, বীরভূমে ১ জন প্রাণ হারিয়েছেন।
রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ার পাশাপাশি সুস্থতাও বাড়ছে। গত একদিনে করোনা সারিয়ে ফিরেছেন ২ হাজার ৬ জন। যা কার্যত রেকর্ড। ২ হাজারের ওপর সুস্থতা একদিনে এর আগে কখনও হয়নি এ রাজ্যে। যার হাত ধরে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৬৫৬ জন। সুস্থতার হারও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার ৬১.১৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…