কন্টেনমেন্ট জোনে চলছে স্যানিটাইজেশনের কাজ, ছবি - আইএএনএস
কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ ২ হাজার ২০০-র ঘর ধরে রাখল। গত একদিনে তেমন বাড়েনি যেমন তেমন কমেওনি। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২ হাজার ২৯১ জন। ১৪ হাজার ৪০টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যক নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। প্রসঙ্গত গত একদিনে কিন্তু করোনা পরীক্ষাও রেকর্ড গড়েছে রাজ্যে। এই প্রথম রাজ্যে ১৪ হাজারের ওপর নমুনা পরীক্ষা হল একদিনে। এদিকে রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৯ হাজার ৩২১ জন।
রাজ্যে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হল ৩৯ জনের। এই প্রথম ২৪ ঘণ্টায় এত মানুষ এ রাজ্যে করোনায় প্রাণ হারালেন। ফলে রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২১ জন। গত একদিনে যে ৩৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন, উত্তর ২৪ পরগনায় ১১ জন। এছাড়া হুগলিতে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, হাওড়ায় ২ জন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে ১ জন করে করোনায় প্রাণ হারিয়েছেন।
সংক্রমণ ও মৃত্যু যখন রাজ্যে বাড়ছে তখন সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬১৫ জন। যার ফলে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৬৫০ জন। রাজ্যে সুস্থতার হার ৬০ শতাংশ থেকে নেমে গিয়েছিল কদিন আগে। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার হাত ধরে তা ফের ৬০ শতাংশের ঘরে ফিরেছে। রাজ্যে এখন সুস্থতার হার ৬০.১১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…