Kolkata

রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে

রাজ্যে সংক্রমণ ২ হাজারের ওপরেই থেকে গেল। যা চিন্তা বাড়াচ্ছে।

কলকাতা : রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণে লাগাম দিতে সপ্তাহে ২ দিন করে লকডাউনের পথে হাঁটল রাজ্যসরকার। রাজ্যে এখন করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। গত একদিনে রাজ্যে আরও ২ হাজার ২৮২ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ১৩ হাজার ৮১টি নমুনা পরীক্ষা করে গত একদিনে ২ হাজার ২৮২ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। যার হাত ধরে রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৪ হাজার ৭৬৯ জন।

রাজ্যে সংক্রমণ যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন মৃত্যুও হচ্ছে তাল মিলিয়ে। গত একদিনে ৩৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪৭ জন। গত একদিনে কলকাতায় মারা গেছেন ১৬ জন, উত্তর ২৪ পরগনায় ৮ জন, হাওড়ায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন এবং জলপাইগুড়িতে ১ জন।

রাজ্যে যখন করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে তখন সুস্থ হয়ে ওঠার সংখ্যাও কিন্তু বাড়ছে। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে ফিরেছেন। গত একদিনে রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৩৫ জন। যারফলে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪১৮ জন। সুস্থতার হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫৯.০১ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026