Kolkata

রাজ্যে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু

একদিনে রাজ্যে করোনায় মৃত্যু নতুন উচ্চতা ছুঁল। একদিনে মৃত্যু হল ৩৬ জনের। বাড়ল একদিনে সংক্রমণও।

কলকাতা : একদিনে রাজ্যে করোনা সংক্রমণ আরও বাড়ল। গত একদিনে ২ হাজার ২৭৮ জন নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন। ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করে এই নতুন করোনা সংক্রমণের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণ গিয়ে দাঁড়াল ৪২ হাজার ৪৮৭ জন। যে গতিতে করোনা সংক্রমণ রাজ্যে বাড়ছে তাতে মানুষের চিন্তার ভাঁজ ক্রমশ পুরু হচ্ছে।

রাজ্যে যখন করোনা সংক্রমণ দিনে দিনে লাফ দিচ্ছে, তখন গত একদিনে করোনায় মৃত্যু রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই প্রথম রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হল ৩৬ জনের। ফলে রাজ্যে করোনায় প্রাণ হারালেন এখনও পর্যন্ত ১ হাজার ১১২ জন। গত একদিনে যে ৩৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৯ জন, হুগলিতে ৪ জন, হাওড়ায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন করোনায়।

রাজ্যে যখন করোনা ছড়াচ্ছে হুহু করে, তখন করোনা সারিয়ে অনেকে ঘরেও ফিরছেন। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। একদিনে এত মানুষ এর আগে করোনামুক্ত হয়ে এর আগে ফেরেননি। গত একদিনে রাজ্যে করোনা সারিয়ে ফিরেছেন ১ হাজার ৩৪৪ জন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৮৮৩ জনে। সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026