কোভিড-১৯, প্রতীকী ছবি
কলকাতা : ২ হাজারের দরজায় ঘোরাফেরা করলেও রাজ্যে করোনা সংক্রমণ ২ হাজার পার করেনি এতদিন। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণ সেই ২ হাজারি ঘরে ঢুকে পড়ল। গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিতে হয়েছেন ২ হাজার ১৯৮ জন। ১৩ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করে এই নতুন সংক্রমিতদের খোঁজ মিলেছে। যার হাত ধরে রাজ্যে করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার পার করল। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার ২০৯ জন।
সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। ফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৬ জন। গত একদিনে যে ২৭ জন করোনায় মারা গেছেন, তাঁদের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের। হুগলি ও উত্তর ২৪ পরগনায় ৪ জন করে মারা গেছেন। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে প্রাণ হারিয়েছেন। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও হাওড়ায় ১ জন করে মানুষ প্রাণ হারিয়েছেন।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি অনেক মানুষ সুস্থ হয়ে উঠছেন। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৮৬ জন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৫৩৯ জন। শতাংশের হিসাবে অবশ্য কমছে সুস্থতার হার। এদিন রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৮.৫৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…