Kolkata

দুশ্চিন্তা বাড়িয়ে একদিনে রাজ্যে রেকর্ড সংক্রমণ

রাজ্যে একদিনে করোনায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত প্রায় ১৯০০-র কাছে।

কলকাতা : রাজ্যে প্রতিদিনই করোনা সংক্রমণ আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। রাজ্যে গত একদিনেও রেকর্ড সংক্রমণ হয়েছে। একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। ১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণের হদিস মিলেছে। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমণ ৩৮ হাজার পার করে গেল। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮ হাজার ১১ জন।

রাজ্যে যখন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন গত একদিনে মৃত্যু হয়েছে ২৬ জনের। ফলে রাজ্যে মোট মৃত্যু হল ১ হাজার ৪৯ জনের। গত একদিনে যে ২৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের, উত্তর ২৪ পরগনায় ৭ জনের, হাওড়ায় ৩ জনের। এছাড়া দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলির ১ জন করে রয়েছেন মৃতের তালিকায়।

রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। ৮৩৮ জন গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২২ হাজার ২৫৩ জন। তবে রাজ্যে সুস্থতার হার কিন্তু প্রতিদিন কমছে। ৬৫ শতাংশ পৌঁছেছিল এ রাজ্যে সুস্থতার হার। দেশের সুস্থতার হারের চেয়ে এ রাজ্যের সুস্থতার হার বেশি ছিল। সেখান থেকে প্রতিদিনই এখন নিচে নামছে হার। এদিন তা নেমে ঠেকেছে ৫৮.৫৪ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026