Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের ডিউটি নিয়ে নয়া সিদ্ধান্ত

রাজ্য সরকারি কর্মচারিদের অফিস করা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্যসরকার। বদলাল পুরনো নিয়ম।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। সেকথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মচারিদের জন্য পুরনো নিয়ম বদলে নতুন নিয়মের রাস্তায় হাঁটল রাজ্য প্রশাসন। রাজ্যে এতদিন ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছিল। তাও ২ শিফটে কাজের কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই নিয়মে বদল আনা হল।

রাজ্য সরকারি দফতরগুলি এবার ৭০ শতাংশ রাজ্য সরকারি কর্মচারি নয়, ৫০ শতাংশ রাজ্য সরকারি কর্মচারিতে কাজ চালাবে। এই নিয়ম ৩০ জুলাই পর্যন্ত থাকছে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বদলও করতে পারে সরকার। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষত কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।

রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে। যা ১৯ জুলাই পর্যন্ত থাকছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। এছাড়া কলকাতা সহ ৫টি শহরে কড়া লকডাউন থাকছে। করোনা চেন ভাঙতে আনলক পর্বে নতুন করে লকডাউন সেই পুরনো পরিস্থিতি আবার ফিরিয়ে আনছে।

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026