Kolkata

রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ, সুস্থতার হার ৬০ শতাংশের নিচে

গত একদিনে রাজ্যে রেকর্ড সংক্রমণ চিন্তা বাড়াল। রাজ্যে গত একদিনে সংক্রমণ প্রায় ১৭০০-র কাছে পৌঁছে গেল।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ এখন লাফিয়ে বাড়ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা পরীক্ষাও হয়েছে রাজ্যে। ১৩ হাজার ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৬৯০ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। এই প্রথম একদিনে রাজ্যে করোনা সংক্রমণ এই উচ্চতায় পৌঁছে গেল। এদিন রাজ্যে মোট সংক্রমণ ৩৬ হাজার পার করে গেছে। রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা এখন ৩৬ হাজার ১১৭।

রাজ্যে করোনা সংক্রমণ যখন লাফিয়ে বাড়ছে, তখন করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে ২৩ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০২৩ জন। রাজ্যে গত একদিনে যে ২৩ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন, উত্তর ২৪ পরগনায় ৭ জন, হুগলিতে ২ জন। এছাড়া হাওড়া ও দার্জিলিংয়ে ১ জন করে করোনা সংক্রমিত প্রাণ হারিয়েছেন।

রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৩৫ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ২১ হাজারের গণ্ডি পার করল। রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪১৫ জন। সুস্থতার হার নেমে গেছে ৬০ শতাংশের নিচে। এদিন সুস্থতার হার হয়েছে ৫৯.২৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026