Kolkata

রাজ্যে একদিনে সংক্রমণ দেড় হাজারের কাছেই

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের চেয়ে কমলেও দেড় হাজারের আশপাশেই রয়ে গেল।

কলকাতা : রাজ্যে একদিনে সংক্রমণ গত দিনের চেয়ে সামান্য কমল। সোমবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন। ১০ হাজার ৩৫৯টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। একদিনে ১ হাজার ৪৩৫ জনের দেহে করোনা পাওয়ার পর রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকল ৩১ হাজার ৪৪৮ জনে।

রাজ্যে সংক্রমিতের সংখ্যার পাশাপাশি মৃত্যুও বেড়ে চলেছে। রাজ্যে গত একদিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৫৬ জন। এরমধ্যে কলকাতায় ১০ জন, উত্তর ২৪ পরগনায় ৮ জন মারা গেছেন। এছাড়া হাওড়া ও হুগলিতে ২ জন করে প্রাণ হারিয়েছেন করোনায়। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে ১ জন করে করোনা রোগী প্রাণ হারিয়েছেন। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ২৭৯ জন।

রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত একদিনে ৬৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে ১৯ হাজারের গণ্ডিও পার করে গেল রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। রাজ্যে এখন করোনা মুক্ত মানুষের সংখ্যা ১৯ হাজার ২১৩ জন। শতাংশের হিসাবে রাজ্যে সুস্থতার হার ৬১.০৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026