Kolkata

কলকাতার ২৫টি এলাকা কন্টেনমেন্ট জোন

বৃহস্পতিবার থেকে ফের লকডাউন কন্টেনমেন্ট জোনে। কলকাতার ২৫টি এলাকা কন্টেনমেন্ট জোন।

কলকাতা : বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে কড়াভাবে লকডাউন শুরু হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোথায় কোথায় লকডাউন? সকলের প্রশ্ন তাঁর পাড়া বা এলাকা লকডাউনের আওতায় নেই তো? খুব স্বাভাবিক প্রশ্ন। কারণ লকডাউন চালুর আগে চূড়ান্তে তালিকা তৈরি করেছে রাজ্য প্রশাসন। কলকাতার তালিকার কিছুটা এদিন নবান্নে মুখ্যমন্ত্রী নিজেই জানান।

কলকাতার ২৫টি এলাকাকে নতুন তালিকায় কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল – কাঁকুড়গাছির ২০/১এন, মতিলাল বসাক লেন এবং জি১২ সিআইটি স্কিম, আলিপুরের বেলভেডরে এস্টেট, সত্যম টাওয়ার এবং ৫বি, জাজেস কোর্ট, ভবানীপুরের ডক্টর শরৎ ব্যানার্জী রোড, ১৯এ, শরৎ বোস রোড এবং চক্রবেড়িয়া রোড, উল্টোডাঙার আরিফ রোড এবং অধরচন্দ্র দাস লেন, মুকুন্দপুরের ১৩৮ পূর্বালোক, বড়তলার হরিপাল লেনের কয়েকটি বাড়ি, দত্তবাগানের জওহরলাল দত্ত লেন, বিজয়গড়ের ২ নম্বর বিজয়গড়, কসবার জিএস বোস রোডের আংশিক এবং সুইনহো লেনের আংশিক, রাজা রামমোহন সরণীর আংশিক, গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিট, বেনিয়াপুকুরের লিনটন স্ট্রিটের মুখে ব্লাড ব্যাঙ্ক থেকে বিদ্যাপীঠ স্কুল পর্যন্ত, প্রগতি পল্লি-র একাধিক বাড়ি, সখেরবাজারের বৈদ্যপাড়া হাইস্কুল থেকে ভুবনমোহন রায় রোডের মধ্যে বেশ কিছু বাড়ি, জোড়ামন্দির তারণকৃষ্ণ নস্কর লেন থেকে চাউলপট্টি রোড, অজয়নগরের সম্মিলনী পার্ক, করবাগান, ফুলবাগানের সুরেন সরকার রোড।

যেসব এলাকায় লকডাউন হচ্ছে সেখানে সেখানে পুলিশ মাইকিং করে জানান দিয়েছে। সাধারণ মানুষকে লকডাউনের নিয়ম সম্বন্ধে অবহিত করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত ৭ দিন লকডাউন থাকবে। পরে প্রয়োজনে তা বর্ধিত করা হতে পারে।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026