সামাজিক দূরত্ব, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। সপ্তাহ খানেক আগেও যেখানে ৪০০-র ঘরে দৈনিক সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছিল, তা এদিন বাড়তে বাড়তে হাজারের দরজায় কড়া নাড়ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া গত ২৪ ঘণ্টার রিপোর্টের ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত তালিকা বলছে রাজ্য ওই ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৯৮৬ জন। ১ হাজারের থেকে ১৪ জন কম। একদিনে এই রেকর্ড সংক্রমণ প্রশাসনের জন্য চিন্তার ভাঁজ পুরু করল।
রাজ্যে একদিনে ৯৮৬ জন সংক্রমিত হওয়ার হাত ধরে এক দিনের মধ্যেই রাজ্যে মোট সংক্রমণ ২৪ হাজার তো পার করলই, সেইসঙ্গে লাফিয়ে পৌঁছে গেল ২৫ হাজারের কাছাকাছি। রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৮২৩ জন। গত একদিনে যে ৯৮৬ জনের দেহে করোনার হদিশ মিলেছে তা পাওয়া গিয়েছে ১০ হাজার ৩৮৬টি নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে।
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা যখন লাফ দিচ্ছে, তখন মৃত্যুও পিছিয়ে নেই। গত একদিনে ২৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৭ জন। এরমধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ৬ জন করে করোনায় প্রাণ হারিয়েছেন। হাওড়ায় ৫ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মালদায় ২ জন এবং জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।
রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫০১ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ১৬ হাজারের গণ্ডি পার করেছে। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৯১ জন। সুস্থতার হার অবশ্য গত দিনের চেয়ে কমেছে। হয়েছে ৬৫.৬২ শতাংশ। যা মঙ্গলবারের রিপোর্টে ছিল ৬৬.২৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…