করোনা ভাইরাস, প্রতীকী ছবি
কলকাতা : কলকাতা পুরসভার অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর তিনি। দায়িত্বে রয়েছেন পুরসভার স্বাস্থ্য বিভাগেরও। তিনি অতীন ঘোষ। এবার অতীনবাবু জানালেন কারা করোনা নিয়ে বেশি সচেতন। কারা বেশি মেনে চলছেন করোনা বিধি। আরা কারাই বা তা মানতে গাফিলতির পরিচয় দিচ্ছেন। যা যথেষ্ট চমকপ্রদ তথ্য হয়ে সামনে এসেছে।
অতীনবাবু মঙ্গলবার জানান, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত এলাকার মানুষের চেয়ে তথাকথিত বস্তি এলাকার মানুষ অনেক বেশি করোনা সচেতন। তাঁরা করোনা বিধি অনেক বেশি মেনে চলছেন। যার ফলে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পাড়া বা এলাকায় বেশি ছড়াচ্ছে করোনা। তুলনায় বস্তি এলাকায় করোনার প্রকোপ কম। তিনি আরও বলেন, বহুতলে বা নিজের বাড়িতে যাঁরা থাকেন তাঁদের মধ্যে করোনার প্রকোপ বেশি।
প্রসঙ্গত মঙ্গলবারই কলকাতার আলিপুরের একটি তথাকথিত উচ্চবিত্ত মানুষের বহুতল আবাসন হিসাবে পরিচিত সত্যম অ্যাপার্টমেন্ট করোনা ছড়ানো রুখতে সিল করে দিয়েছে পুলিশ। শুধু ওই আবাসনেই গত ৩ সপ্তাহে ৬৫ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। যার মধ্যে ৫৩ জন ওই আবাসনের বাসিন্দা।
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…