Kolkata

রাজ্যে ২৪ হাজারের দরজায় সংক্রমণ, ৮০০ পার মৃত্যু

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ২৪ হাজারের দরজায়। মৃত্যু পার করল ৮০০-র গণ্ডি।

কলকাতা : রাজ্যে দৈনিক সংক্রমণ ৮০০-র ওপর থেকে নামার নাম নিচ্ছে না। রাজ্যে করোনা সংক্রমণে লাগাম পরবে কবে? এটাই এখন বড় প্রশ্ন। কারণ রাজ্যে সংক্রমণ প্রতিদিনই লাফ দিচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৮৫০ জন। যার হাত ধরে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ২৪ হাজারের কাছে পৌঁছে গেল। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২৩ হাজার ৮৩৭ জন। যার মধ্যে অবশ্য করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বর্তমানে ৭ হাজার ২৪৩ জন। ১০ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করে ৮৫০ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পাশাপাশি রাজ্যে একদিনে করোনায় মৃতের সংখ্যাও এদিন রেকর্ড গড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। এখনও পর্যন্ত একদিনে রাজ্যে করোনায় এত মানুষের মৃত্যু হয়নি। যার হাত ধরে রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা ৮০০ পার করে গেল। মোট সংখ্যা দাঁড়াল ৮০৪ জন। গত ১ দিনে যে ২৫ জনের প্রাণ কেড়েছে করোনা তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১০ জনের, উত্তর ২৪ পরগনায় ৯ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫৫৫ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭৯০ জন। সুস্থতার হার ৬৬.২৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026