Kolkata

কন্টেনমেন্ট জোনে লকডাউনের পথে হাঁটল রাজ্যসরকার

করোনা রুখতে নতুন করে সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হাঁটল রাজ্যসরকার। তবে কেবলমাত্র কন্টেনমেন্ট জোনে।

কলকাতা : রাজ্যে যে কটি কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে ফের ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্যসরকার। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হবে লকডাউন। বহাল থাকবে ১৪ দিনের জন্য। এই কন্টেনমেন্ট জোন ছাড়াও লাগোয়া বাফার জোনেও লকডাউন থাকছে। এখানে সবকিছু বন্ধ থাকবে। অফিস-কাছারি, সব কিছু। কন্টেনমেন্ট জোনের কেউ অফিস বা কর্মক্ষেত্রে যেতে পারবেন না।

লকডাউনের আওতায় থাকা জায়গায় বাজারহাট সবই বন্ধ থাকবে। তবে একক দোকান হলে এবং তা নিত্যপ্রয়োজনীয় জিনিসের হলে খোলা থাকবে। তবে তার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আনাজপাতি, মাছ-মাংস কেনার জন্যও বাজারে যাওয়া যাবেনা। বিচ্ছিন্ন দোকান হলে খোলা থাকবে। ঠেলায় সবজি বিক্রি হতে পারে। তবে সময় বাঁধা।

এরমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলাশাসক ওই জেলা জুড়ে লকডাউন চেয়ে নবান্নকে চিঠি দিয়েছেন। কড়া লকডাউনের প্রস্তাব করেছেন তিনি। ১৪ দিনের জন্য। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে কন্টেনমেন্ট জোনে লকডাউন মঙ্গলবারই ঘোষণা হয়ে গেল। ফের এসব জায়গায় নজর কাড়তে চলেছে মার্চের শেষ, এপ্রিলের শুরুর সেই খাঁখাঁ ছবি।

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026