Kolkata

রাজ্যে একদিনে রেকর্ড উচ্চতায় সংক্রমণ, আক্রান্ত ৮৯৫

একদিনে রাজ্যে প্রায় হাজারের কাছে সংক্রমণ পৌঁছে গেল। যা এ রাজ্যে করোনা সংক্রমণের আতঙ্ককে নতুন করে বাড়িয়ে দিল।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিনই লাফ দিচ্ছে। দৈনিক সংক্রমণ আগের দিনের সংক্রমণের রেকর্ড ভেঙে দিচ্ছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৮৯৫ জন। প্রায় ১ হাজারের কাছে একদিনে সংক্রমণ পৌঁছে যাওয়া শুধু রেকর্ডই গড়ল না, মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা বাড়িয়ে দিল। গত একদিনে ১১ হাজার ১৬টি নমুনা পরীক্ষা করে ৮৯৫ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।

একদিনে ৮৯৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়ার পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজারের গণ্ডি পার করে গেল। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২২ হাজার ১২৬ জন। অন্যদিকে সংক্রমণ যখন দিনে দিনে লাফ দিচ্ছে তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ কেড়েছে করোনা। ২১ জন একদিনে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। ফলে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫৭ জন। রাজ্যে গত একদিনে কলকাতায় ৮ জন, উত্তর ২৪ পরগনায় ৮ জন, হাওড়ায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও মালদায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণের পাশাপাশি দৈনিক সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে ৫৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭১১ জন। সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026