Kolkata

পর্ণশ্রীতে বাড়িতে আগুন, ঝলসে মৃত মা ও মেয়ে

বেহালার পর্ণশ্রীতে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল মা ও মেয়ের।

কলকাতা : বেহালার জনবহুল এলাকা পর্ণশ্রী। এখানেই দ্বিজেন মুখার্জী রোডে একটি দোতলা বাড়িতে তখন ছিলেন মা ও তাঁর মেয়ে। শনিবার বেলা প্রায় সাড়ে ১০টা। আচমকাই একটি তীব্র বিস্ফোরণের শব্দে বুক কেঁপে ওঠে পাড়ার লোকজনের। কি হয়েছে দেখতে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন পাড়ারই একটি বাড়িতে আগুন লেগেছে। পুরনো বাড়িটির দোতলায় আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত তাঁরা দমকলে খবর দেন।

ওই বাড়ির দোতলায় থাকতেন প্রায় ৮০ বছর বয়স্কা এক মহিলা ও তাঁর মধ্যবয়সী মেয়ে। তাঁরা ২ জনই আগুনে ঝলসে যান। বার হওয়ার সুযোগ তাঁরা পাননি। তবে বাড়ির বাকিদের দমকলকর্মীরা বার করে আনেন। বৃদ্ধা ও তাঁর মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দমকলের ২টি ইঞ্জিন আধঘণ্টার ওপর লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। কি থেকে বিস্ফোরণ তাও খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। তবে কোনও গ্যাস সিলিন্ডার ফাটেনি বলেই জানিয়েছেন তাঁরা। কারণ বাড়ির গ্যাস সিলিন্ডার সবই অক্ষত রয়েছে। তাহলে কী কোনও বৈদ্যুতিক যন্ত্র ফেটেছে? সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই পাড়ায় রীতিমত চাঞ্চল্য ছড়ায়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026