রাইটার্স বিল্ডিং, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
কলকাতা : রাজ্য প্রশাসনের মুখ্য কার্যালয় ছিল রাইটার্স বিল্ডিংই। স্বাধীনতার পর থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর রাইটার্স থেকে রাজ্য প্রশাসনের মুখ্য কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হয় হাওড়ার নবান্নে। যদিও কয়েকটি দফতর এখনও রাইটার্সেই রয়ে গেছে। সেইসঙ্গে রাইটার্সের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। সেই রাইটার্সেই শুক্রবার দুপুরে গুলির শব্দে হৈচৈ শুরু হয়।
রাইটার্সের ৬ নম্বর গেটে কর্মরত ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল ৩৪ বছরের বিশ্বজিৎ কারক। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বিশ্বজিৎ ৬ নম্বর গেটে প্রহরায় থাকাকালীন বিকেল সাড়ে ৩টে নাগাদ একটি গুলির শব্দ পাওয়া যায়। ছুটে যান সকলে। দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে বিশ্বজিতবাবু। নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।
দ্রুত বিশ্বজিতবাবুকে সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বিশ্বজিতবাবু বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। অবসাদ কাটাতে ওষুধও খেতেন। এখন সেই অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হলেন, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…