Kolkata

একদিনে ৬৪৯, রাজ্যে করোনা সংক্রমণ ২০ হাজারের দরজায়

রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত একদিনে ৬৪৯ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ল।

কলকাতা : রাজ্যে এখন ২ দিনে হাজার পার করছে মোট করোনা সংক্রমণের অঙ্ক। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন। ১০ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করে ৬৪৯ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। যার হাত ধরে এদিন কার্যত ২০ হাজারের দোরে পৌঁছে গেল মোট করোনা সংক্রমিতের সংখ্যা। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ৮১৯ জন।

রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে ১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। যার ফলে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেল একদম ৭০০-র দোরগোড়ায়। রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৬৯৯। গত একদিনে ১৬ জন মৃতের মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৮ জনের। উত্তর ২৪ পরগনায় ৩ জনের। হাওড়া ও হুগলিতে ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। দক্ষিণ ২৪ পরগনায় ১ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যে গত একদিনে ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৩ হাজার পার করেছে। এদিন রাজ্যে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭ জন। শতাংশের হিসাবে সুস্থতার হার ৬৫.৭৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026