Kolkata

১০১ দিন পর ফের জমে উঠল কফি হাউসের আড্ডা

কফি হাউসের আড্ডা ফিরল। খুলে গেল কফি হাউসের দরজা।

কলকাতা : কফি হাউসের আড্ডা কখনও স্তব্ধ হয়েছে কী? অনেকেই মনে করতে পারছেন না। সেই কফি হাউসের আড্ডা বেশ কিছুদিন ছিলনা। করোনা স্তব্ধ করে দিয়েছিল বাঙালির আদি অনন্ত আড্ডা। কফি হাউসের আড্ডা। অবশেষে সেই আড্ডাটা ফের শুরু হয়ে গেল পুরনো মেজাজে। নিখিল, মইদুল, ডিসুজাদের কফি হাউসে আবার কফির চুমুকে তুফান উঠল। ১০১ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার থেকে খুলে গেল কলেজ স্ট্রিটে কফি হাউসের দরজা।

কফি হাউস খুললেও রয়েছে একগুচ্ছ নিয়ম। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা পার করতে গেলেই আগে সকলকে থার্মাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। তারপর স্যানিটাইজার দিয়ে হাত সাফ করা। তারপরই প্রবেশ। দীর্ঘ মেনু কার্ডের নানা পদ আপাতত সীমিত। হট কফি, কোল্ড কফি আর কফি হাউসের অন্যতম নস্টালজিয়া ইনফিউশন মিলছে। মিলছে পকোড়া এবং সব মিলিয়ে খান দশেক আইটেম।

কফি হাউস খুললেও তা খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্তই। আগে এই সময় ছিল সকাল ৯টা থেকে রাত ৯টা। তবে কফি হাউস খুলেছে। কফি হাউসের টানে তাই অনেকেই এদিন হাজির হন সেখানে। জমিয়ে আড্ডাও দেন। তবে কাচের কাপ বা গ্লাস উধাও হয়েছে। সবই একবার ব্যবহার করে ফেলার উপযোগী। কাগজ বা প্লাস্টিকের কাপ, গ্লাস ব্যবহার হচ্ছে। তাছাড়া কফি হাউসের পুরোটা বারবার স্যানিটাইজও করা হচ্ছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026