Kolkata

রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার পার

রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার পার করে গেল। এদিনও ৬০০-র ওপরেই রয়ে গেল সংক্রমিতের সংখ্যা।

কলকাতা : পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা বুধবার সকাল ৯টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ৬১১ জন। গত দিনের চেয়ে কিছুটা কম। তবে ৬০০-র ঘর থেকে নামল না সংখ্যাটা। এদিন ৯ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। যার হাত ধরে এদিন রাজ্যে মোট সংক্রমণ পৌঁছে গেল ১৯ হাজারের ওপরে। রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ১৭০ জন।

যখন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতি ২ দিনে ১ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ছে। তখন মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত একদিনে রাজ্যে ১৫ জনের প্রাণ কেড়েছে করোনা। যারফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৩ জন। গত একদিনে ১৫ জন মৃতের মধ্যে ৭ জন কলকাতার। ৪ জন উত্তর ২৪ পরগনার। ২ জন হাওড়ার। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ির ১ জন করে করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে।

রাজ্যে সবচেয়ে খারাপ অবস্থা এখন কলকাতার। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বরং তুলনায় হাওড়া কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু ৩ অঙ্কে পৌঁছে গেছে। এদিকে করোনা সারিয়ে অনেকে সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় ৩৯৮ জন রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৫২৮ জন। সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026