Kolkata

প্রায় ১০০ দিন পর খুলে গেল কালীঘাট মন্দির

১০০ দিন পর খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। তবে কড়া নিয়মবিধি মেনেই মন্দিরে ভক্তদের প্রবেশ অনুমতি।

কলকাতা : করোনা অতিমারির জেরে বন্ধ থাকার ১০০ দিন পর ভক্তদের জন্য খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। তবে একগুচ্ছ নিয়ম মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের যে গেট দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারবেন সেই গেটে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় গায়ে স্যানিটাইজার স্প্রে হবে। এভাবেই জীবাণুমুক্ত করা হবে ওই ভক্তকে। তারপরই তিনি মন্দিরে প্রবেশ করতে পারবেন।

মন্দিরে প্রবেশ করতে গেলে মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। একসঙ্গে মন্দিরের মধ্যে ১০ জনের বেশি মানুষের প্রবেশ নিষেধ। সেই সংখ্যা মেনেই প্রবেশ করানো হবে মন্দিরে। মন্দিরে প্রবেশ করলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না। মাকে দর্শন করতে হবে বাইরে থেকেই। কোনও প্রসাদ পুজো দেওয়া যাবেনা। সামাজিক দূরত্ববিধিও মেনে চলতে হবে মন্দির চত্বরে।

মন্দির বুধবার ভোর ৬টায় খুলে যায়। প্রতিদিনই ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য। ৫১টি সতীপীঠের একটি কলকাতার কালীঘাট মন্দির। এর আগেই গত ২৩ জুন বীরভূমের তারাপীঠের দরজা ভক্তদের জন্য খুলে গেছে। খুলে গেছে দক্ষিণেশ্বরের মন্দিরও। এবার খুলে গেল কালীঘাটের দরজা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026