প্রতীকী ছবি
কলকাতা : সকালেও সে স্বাভাবিকই ছিল। পরে বাবা-মা কিছু কাজে বার হন। বাড়িতে তখন একাই ছিল ১২ বছরের ওই কিশোরী। পূর্ব যাদবপুরের নতুনপল্লির ওই বাড়িতে সে ছিল। দুপুরে তার মা বাড়ি ফিরে দরজা খুলে দেখেন মেয়ে পড়ে আছে বিছানায়। গলায় জড়ানো গামছা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ওই কিশোরীর গলায় একটি আঁচড়ের মত দাগও ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
কীভাবে মৃত্যু হল ওই কিশোরীর সেটাই ভাবাচ্ছে পুলিশকে। মৃত কিশোরীর পরিবার অবশ্য এটাকে খুন বলেই দাবি করছে। তাদের বক্তব্য যদি আত্মহত্যাই হবে তবে দেহ বিছানায় পড়ে থাকবে কেন? দেহ তো সিলিং থেকে ঝোলার কথা। কিন্তু কেই বা খুন করবে তাকে? কেনই বা খুন করবে? সব দিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
আত্মহত্যা যদি করে থাকে মেয়েটি তাহলে সেটাই বা কেন? সে প্রশ্নও উঠছে। এমনকি খেলতে খেলতে গলায় কোনওভাবে ফাঁস লেগে গেল কিনা তাও ভাবাচ্ছে পুলিশকে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে পুলিশ। সবে একটি মোবাইল ফোন হাতে পেয়েছিল কিশোরী। তা নিয়ে সে খুশিও ছিল। সেই মোবাইল ফোনটিও ঘেঁটে দেখছে পুলিশ।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…