জোমাটো, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
কলকাতা : খাবার অনলাইনে অর্ডার করলে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত জায়গায়। সে বাড়ি হোক বা অফিস বা অন্য কোথাও। এই খাবার পৌঁছে দেওয়া সংস্থার তালিকায় জোমাটো অন্যতম জনপ্রিয়। সংস্থার কর্মীদের লাল টিশার্টের পিছনে লেখা থাকে জোমাটো কথাটা। সেই জোমাটোর কর্মীদের একাংশ গত শনিবার বেহালায় সংস্থার টিশার্ট ছিঁড়ে পুড়িয়ে প্রতিবাদে মুখর হলেন। সংস্থায় কাজ করে সেই সংস্থার টিশার্ট পোড়ানোর মানে হয়তো কাজ হারানো। এটা জেনেই তাঁরা এমন দুঃসাহস দেখালেন।
দেশকে ভালবেসেই তাঁদের এই বিক্ষোভ প্রদর্শন। যাঁরা এই বিক্ষোভে অংশ নিলেন এমন জোমাটো কর্মীদের দাবি, চিনা সংস্থা অ্যান্ট ফিনান্সিয়াল জোমাটোতে ২০১৮ সালে প্রথম লগ্নি করে। এই অ্যান্ট ফিনান্সিয়াল হল চিনের অন্যতম শিল্প সংস্থা আলিবাবা-র। ফলে জোমাটোতে আলিবাবারই লগ্নি এল। সম্প্রতি আরও ১৫০ মিলিয়ন ডলার জোমাটোতে ঢেলেছে অ্যান্ট ফিনান্সিয়াল। ফলে জোমাটোতে এখন বড় অংশের চিনা লগ্নি রয়েছে। আর সেখানেই আপত্তি বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারীদের দাবি, যে চিন ভারতীয় জওয়ানদের লাদাখে নির্মমভাবে হত্যা করেছে, আগ্রাসন চালানোর চেষ্টা করছে সেই চিনা লগ্নিতে চলা জোমাটোকে তাঁরা বর্জন করছেন। তাঁরা দারিদ্র সহ্য করতে রাজি, কিন্তু যে দেশ ভারতীয় জওয়ানদের হত্যা করে তাদের লগ্নি করা সংস্থায় তাঁরা কাজ করবেননা। সাধারণ মানুষকেও জোমাটো-তে অর্ডার করতে মানা করেন বিক্ষোভকারীরা।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…