Kolkata

রাজ্যে একদিনে সংক্রমিত ৪৭৫, মৃত্যু ছাড়াল ৬০০

রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৪৭৫ জন। এযাবৎ একদিনে রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ।

কলকাতা : দেশেও দৈনিক সংক্রমণ রেকর্ড গড়ছে। রাজ্যেও এদিন দৈনিক সংক্রমণ রেকর্ড গড়ল। একদিনে রাজ্যে নতুন করে আক্রান্ত ৪৭৫ জন। যা এযাবতকালে হয়নি। ৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করে ৪৭৫ জনকে করোনা সংক্রমিত অবস্থায় পাওয়া গিয়েছে। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ৬৭৮-এ পৌঁছে গেল। প্রসঙ্গত, মাত্র ১ দিন হয়েছে সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার পার করেছে রাজ্যে।

সংক্রমিতের পাশাপাশি রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছ ১৫ জনের। যারমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ২ জন করে মানুষের প্রাণ গেছে। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে ১ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা।

একদিনে ১৫ জনের মৃত্যুর হাত ধরে এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬০০-র গণ্ডি পার করে গেল। রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ৬০৬। এদিকে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন মানুষ। গত একদিনে ৪৮৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত হয়ে ফেরার সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ হাজার ১৯০ জনে। এদিন ১০ হাজার পার করল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। সুস্থতার হার ৬৫.১২ শতাংশ।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026