Kolkata

ময়দানে গাছ থেকে ঝুলছে দেহ, হৈচৈ

কলকাতার ময়দান এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। গাছ থেকে ঝুলছিল দেহটি।

কলকাতা : কলকাতা ময়দান এলাকায় খুব ভিড় কখনওই থাকেনা। করোনা আবহে ভিড় আরও কম। তবে গাড়িতে বহু মানুষের যাতায়াত আশপাশ দিয়ে। কিছু মানুষ হেঁটেও যান ময়দানের ধার দিয়ে। সেইসব পথচলতি মানুষের নজরে আসে বিষয়টি। গাছে ভরা ময়দানের একটি গাছ থেকে ঝুলছে একটি দেহ। গামছাকে ফাঁস হিসাবে ব্যবহার করা হয়েছে।

দেহ ঝুলতে দেখে হৈচৈ পড়ে যায়। অনেকেই দাঁড়িয়ে পড়েন। খবর যায় পুলিশে। পুলিশ দ্রুত সেখানে এসে দেহ উদ্ধার করে। দেহটি এক বৃদ্ধের। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। সকলের নজর এড়িয়ে কখন তিনি একাজ করলেন সেটা বোঝার চেষ্টা করছে পুলিশ। নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে, তাও খুঁজে দেখার চেষ্টা চলছে।

একদিন আগেই ময়দান চত্বরেই রেড রোডে রাতে এক তরুণীকে দেহের উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় ঘুরতে দেখেন মানুষজন। রাস্তার ওপর এসে গাড়িও থমকে দিচ্ছিলেন তিনি। মদ্যপ অবস্থায় থাকা ওই তরুণীকে পরে গ্রেফতার করে পুলিশ। ময়দানের মত এলাকায় পরপর ২ দিন ২টি কাণ্ড খবরের শিরোনামে উঠে এল।

News Desk

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

কন্যা রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

তুলা রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

বৃশ্চিক রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

ধনু রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026