Kolkata

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার পার করল

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার তা পার করে গেল ১৫ হাজারের গণ্ডি।

কলকাতা : রাজ্যে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৪৫ জন। যার হাত ধরে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ১৫ হাজার পার করেছে। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ১৭৩ জন। যার মধ্যে অবশ্য করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮৮০ জন। ৯ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করে ৪৪৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে।

রাজ্যে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি গত একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে রাজ্যে করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারালেন ৫৯১ জন। মৃত্যুর নিরিখে এখনও এগিয়ে কলকাতাই। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। হাওড়ায় ২২ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ৪৮৪ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭০২ জন। সুস্থতার হার ৬৩.৫৪ শতাংশ। যা অবশ্যই উল্লেখযোগ্য।

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 9, 2026

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026