Kolkata

ঘরে ঢুকে কলেজ ছাত্রীর গলায় গুলি করে পালাল যুবক

ঘরে ঢুকে এক কলেজ ছাত্রীর গলায় গুলি করে পালাল যুবক। ঘটনা ঘিরে সকালেই চাঞ্চল্য ছড়ায় কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়।

কলকাতা : কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা পুরকাইত। বয়স ২০। শনিবার সকালে শুয়ে ছিলেন নিজের ঘরে। পাশে শুয়েছিলেন তাঁর পিসি। বেলা তখন প্রায় ৮টা। তবে পুরকাইত পরিবারের সকলের তখনও ঘুম ভাঙেনি। অভিযোগ, সেই সময় এক যুবক তাঁদের বাড়িতে ঢুকে আসে। বাড়ির দরজা খোলা থাকার সুবাদে সোজা পৌঁছে যায় প্রিয়াঙ্কার ঘরে। সেখানে ঘুমিয়ে থাকা প্রিয়াঙ্কার গলায় গুলি করে সে। তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত আনন্দপল্লী এলাকায়।

রক্তাক্ত অবস্থায় ঘুমের মধ্যেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। গলা কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। এমন শিউরে ওঠার মত দৃশ্যে প্রবল আতঙ্ক কুঁকড়ে যান বাড়ির লোকজন। এমন দৃশ্যে আতঙ্ক আর বাড়ির মেয়ের এমন অকালমৃত্যু, সব যেন তালগোল পাকিয়ে যায় পরিবারের অন্যদের। পুলিশ এসে দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রিয়াঙ্কাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয় এক বিবাহিত যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল। তাদের একসঙ্গে থাকাতে প্রিয়াঙ্কার পরিবারেরও আপত্তি ছিলনা। এদিকে জয়ন্ত বিবাহিত জেনেও প্রিয়াঙ্কা তার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যান। জয়ন্ত বুঝিয়েছিল তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভাল নয়। এটা জানার পর প্রিয়াঙ্কার বাড়িতেও জয়ন্তর অবাধ যাতায়াত ছিল বলে জানতে পারে পুলিশ।

প্রিয়াঙ্কার সঙ্গে জয়ন্তর প্রেমপর্ব ভালই চলছিল। কিন্তু এরমধ্যেই প্রিয়াঙ্কা জানতে পারেন জয়ন্তর স্ত্রী সন্তানসম্ভবা। আর এটা জানার পর থেকেই তাঁর মন ভেঙে যায়। জয়ন্তর সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন প্রিয়াঙ্কা। এদিকে প্রিয়াঙ্কা আচমকা তার জীবন থেকে ক্রমশ সরতে শুরু করেছেন বুঝতে পেরে একদিন প্রিয়াঙ্কার বাড়িতে এসে হুঁশিয়ারও করে যায় জয়ন্ত বলে দাবি প্রিয়াঙ্কার পরিবারের। তারপর এদিনের এই হত্যাকাণ্ড। পুলিশের অনুমান এই খুনের পিছনে জয়ন্তই রয়েছে। সেই বাড়িতে ঢুকে প্রিয়াঙ্কাকে গুলি করে হত্যা করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জয়ন্ত হালদার।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026