Kolkata

রাজ্যে ১৩ হাজার পার করল আক্রান্তের সংখ্যা

রাজ্যে ১৩ হাজারের গণ্ডি টপকে গেল সংক্রমিতের সংখ্যা। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার ৯০ জন।

কলকাতা : রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৩৫৫ জন। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার পার করে গেল। এখন রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার ৯০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২৫৮ জন। গত কয়েকদিনের তুলনায় একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কম।

গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। যার ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩২১টি। যার মধ্যে ৩৫৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। রাজ্যে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে কলকাতা।

রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারও চোখে পড়ার মতন। গত ২৪ ঘণ্টায় অবশ্য ৩০২ জনকেই কেবল সুস্থ করে মুক্ত করা হয়েছে। করোনাকে হারিয়ে রাজ্যে এখন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭ হাজার ৩০৩ জন। শতাংশের হিসাবে রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়িয়েছে ৫৫.৭৯ শতাংশে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026