Kolkata

করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা রাজ্যের

করোনা চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছিল। এদিন রাজ্যের তরফে তাদের কড়া বার্তা দিয়ে কিছু বিষয়ে নজর রাখতে নির্দেশ দেওয়া হল।

কলকাতা : করোনা রোগীদের ফিরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলি। ফলে রোগী নিয়ে এই হাসপাতাল, ওই হাসপাতাল ঘুরতে হচ্ছিল রোগীর আত্মীয়দের। অসুস্থ রোগী। তায় আবার করোনা আক্রান্ত। তাঁকে নিয়ে এভাবে হয়রানির শিকার হতে হতে মানুষের ক্ষোভ চরমে উঠছিল। অভিযোগ আসছিল ভুরি ভুরি। সেইসঙ্গে করোনা চিকিৎসা যদি কোনও বেসরকারি হাসপাতালে হচ্ছিলও তো সেখানে এক বিশাল অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হচ্ছিল। সে অভিযোগও আসছিল।

বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যসচিব রাজীব সিনহা। পরে মুখ্যসচিব বলেন, বেসরকারি হাসপাতালগুলি রোগী ফেরাতে পারবে না। তাছাড়া তাদের জানাতে হবে তাদের কত বেড খালি আছে। অনলাইনে মিলবে এই তথ্য। সরকারি ও বেসরকারি, সব হাসপাতালের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সরকারি হাসপাতালের খালি বেডের তালিকা এবং বেসরকারি হাসপাতালের খালি বেডের তালিকা দেখে বাড়ি থেকে রোগী নিয়ে বার হওয়ার সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন রোগীর আত্মীয় পরিজনেরা।

করোনা রোগীর চিকিৎসায় বিপুল অঙ্কের বিল ধরানো হচ্ছে বলেও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ আসছিল। এদিন মুখ্যসচিব জানান, করোনা রোগীর চিকিৎসার সময় যে পিপিই কিট, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা উপকরণ চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ব্যবহার করতে হচ্ছে তার পুরো খরচ বেসরকারি হাসপাতালগুলি বিলে রোগীর ঘাড়ে চাপিয়ে দিতে আর পারবেনা। রাজ্য সরকারের তরফে তাদের এই খরচ ভাগাভাগি করে নিতে বলা হয়েছে। হাসপাতালকেও এই খরচের একটা অংশ বহন করতে হবে। তাতে রোগীর বিলে চাপ কমবে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026