Kolkata

রাজ্যে ৭ হাজার পার করল করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা

রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত। কিন্তু তার মধ্যেও রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার পার করল।

কলকাতা : গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন আরও ৪৩৫ জন। নতুন করে ৪৩৫ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে এখন মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৭৩৫ জন। গত একদিনে ৯ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। তারমধ্যে ৪৩৫ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। রাজ্যে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২১৬।

সংক্রমণের পাশাপাশি রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে ১২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৮ জন। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণ গেছে কলকাতায়। কলকাতা রাজ্যের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে। তারপরেই রয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা।

সংক্রমণ ও মৃত্যু যখন অব্যাহত তখন প্রাত্যহিক করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে। রাজ্যে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৬৮ জন। যার হাত ধরে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭ হাজার পার করল। এখন রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যা ৭ হাজার ১ জন। শতাংশের হিসাবে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৪.৯৭ শতাংশ। সারা ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৩ শতাংশের কাছাকাছি।

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026