করোনা ভাইরাস, প্রতীকী ছবি
কলকাতা : গত ১ দিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন ৩৯১ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণের শিকার হলেন ১২ হাজার ৩০০ জন। ৩৯১ জনের সংক্রমণের হাত ধরে ১২ হাজারের গণ্ডি পার করে গেল সংক্রমিতের সংখ্যা। ৯ হাজার ২২২টি নমুনা পরীক্ষা করে গত একদিনে রাজ্যে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ৩৯১ জনের দেহে।
করোনা সংক্রমণ যেমন বাড়ছে তেমনই রাজ্যে মৃতের সংখ্যাও বাড়ছে। গত ১ দিনে আরও ১১ জন করোনায় মারা গিয়েছেন। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এদিন টপকে গেছে ৫০০-র গণ্ডি। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা ৫০৬ জন। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে কলকাতা। রাজ্যে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২৬১ জন।
রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বাড়ছে তেমনই আবার সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। গত একদিনে ৫০৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৬ হাজার ৫৩৩ জন। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়াল ৫৩.১১ শতাংশ। পরিযায়ী শ্রমিকরা ফেরার পর রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বেড়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…