Kolkata

খাস কলকাতায় ৫ তলা থেকে ২ শিশুকে ছুঁড়ে দিল প্রৌঢ়

৫ তলার ওপর থেকে ২ সন্তানকে নিচে ছুঁড়ে দিল এক প্রৌঢ়। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা : ২ শিশুর বাবার সঙ্গে ঝামেলা। তার জেরেই ২ শিশুকে ৫ তলা থেকে ছুঁড়ে দিল ৫৫ বছরের এক ব্যক্তি। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। বাড়ির যে কমন প্লেস রয়েছে সেই ফাঁকা জায়গায় ছোটরা খেলা করে। সেই ছোটদের খেলা নিয়ে গণ্ডগোলের শুরু। গত রবিবার ফের বাড়ির ছোটরা সেখানে খেলা করছিল। তা দেখার পরই তেলেবেগুনে জ্বলে ওঠে শিবকুমার গুপ্তা নামে ওই প্রৌঢ়।

রাগে বাড়ির ৫ তলা থেকে ২ শিশুকে ছুঁড়ে ফেলে দেয় নিচে। ২ বছরের শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার দাদা ৬ বছরের শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বড়বাজারে।

শিবকুমার গুপ্তা নামে ওই ব্যক্তিকে পরে গ্রেফতার করে পুলিশ। ২টি শিশুকে এভাবে সামান্য খেলাকে কেন্দ্র কেউ ৫ তলা থেকে ফেলে দিতে পারে এটা দেখে অবাক পুলিশও। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় মনরোগ বিশেষজ্ঞকেও রাখা হচ্ছে। শুধুই কী খেলা নিয়ে অশান্তি, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026