Kolkata

রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার পার করল

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা পার করে গেল ১১ হাজারি গণ্ডি। রাজ্যে মোট আক্রান্ত ১১ হাজার ৮৭ জন।

কলকাতা : গত একদিনে রাজ্যে আরও ৩৮৯ জনের দেহে করোনা পাওয়া গেল। আক্রান্ত হলেন নতুন করে ৩৮৯ জন। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা পার করল ১১ হাজারের গণ্ডি। রাজ্যে এখন মোট আক্রান্ত ১১ হাজার ৮৭ জন। গত একদিনে ৯ হাজার ২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। যারমধ্যে ৩৮৯ জনের নমুনায় করোনায় অস্তিত্ব মিলেছে।

করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ১১ হাজার পার করার পাশাপাশি গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৭৫ জন। এদিকে করোনামুক্ত হয়ে অনেকে বাড়িও ফিরছেন। রাজ্যে করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরার সংখ্যা এদিন ৫ হাজার পার করল। গত একদিনে ৫১৮ জন করোনামুক্ত হয়েছেন। ফলে রাজ্যে করোনামুক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬০ জন। সুস্থ হয়ে ওঠার হার ৪৫.৬৩ শতাংশ।

এখনও করোনা সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতাই শীর্ষে অবস্থান করছে। গত শনিবার পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিত ৩ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ২৯৩ জনের। সংক্রমণের নিরিখে ২ নম্বরে রয়েছে হাওড়া। ৩ নম্বরে উত্তর ২৪ পরগনা। ৪ নম্বরে হুগলি। ৫ নম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026