Kolkata

রাজ্যে একদিনে আক্রান্ত ৪৫৪ জন

দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার ৪৫৪ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এদিন ৪৫৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬৯৮ জন। এদিন ৯ হাজার ৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার থেকে ৪৫৪ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। যেভাবে রাজ্যে করোনা ছড়াচ্ছে তা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫ হাজার ৬৯৩ জন।

করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে এদিন ১২ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৬৩ জনে। এদিকে করোনামুক্ত হয়ে প্রতিদিনই বাড়ি ফিরছেন অনেক আক্রান্ত। এদিন ৩৩৬ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ হাজার ৫৪২ জনে। শতাংশের হিসাবে করোনা মুক্তের হার রাজ্যে ৪২.৪৫ শতাংশ।

করোনা সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষেই রয়েছে। অন্য জেলাগুলির তুলনায় কলকাতার পরিস্থিতি অনেক বেশি খারাপ। ১২ জুন পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৫১৪ জন। ২ নম্বরে রয়েছে হাওড়া। ৩ নম্বরে উত্তর ২৪ পরগনা। ৪ নম্বরে হুগলি। ৫ নম্বরে দক্ষিণ ২৪ পরগনা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026