Kolkata

খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা, ফুল ছাড়াই পুজো

অবশেষে খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দির। মা ভবতারিণীর দর্শন ও পুজো দিতে সকাল থেকেই লম্বা লাইন।

কলকাতা : দক্ষিণেশ্বরের মন্দির অবশেষে খুলে গেল। শনিবার সকালে খুলে যায় দরজা। এতদিন মন্দির বন্ধ থাকার পর এদিন পুজো দেওয়ার সুযোগ পেয়ে বহু ভক্ত হাজির হন। লাইন পড়ে অনেক দূর পর্যন্ত। তবে মন্দিরে ১০ জনের বেশি একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হয়নি। নীল গোল কেটে দূরত্ববিধি মানার বন্দোবস্ত করা হয়েছে। অনেকগুলি কঠোর নিয়ম পালনের মধ্যে দিয়েই দেওয়া যাচ্ছে পুজো।

মন্দিরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে সকলের। যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলেই প্রবেশাধিকার মিলছে। মোবাইল সহ অন্যান্য জিনিস মন্দিরে প্রবেশের অনেক আগেই জমা রাখা হচ্ছে। মন্দিরে পুজো দিতে প্রবেশ করলেও পুজোর জন্য কোনও ফুল নিয়ে যাওয়া যাচ্ছেনা। কেবলমাত্র প্রসাদ দিয়ে পুজো দেওয়া যাচ্ছে। কোনও চরণামৃতও দেওয়া হচ্ছেনা।

দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ঢোকার জন্য ২টি সময় নির্ধারিত। সকালে মন্দির খুলছে ৭টায়। বন্ধ হচ্ছে ১০টায়। ফের মন্দিরে পুজো দিতে প্রবেশের অনুমতি মিলছে বিকেল সাড়ে ৩টেয়। বিকেলের পর তা সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকছে। এরমধ্যেই পুজো দেওয়া যাবে। তবে মন্দিরে পুজো দেওয়ার পর অপেক্ষা করা বা মন্দির প্রাঙ্গণে বসা যাচ্ছেনা। পিপিই কিট পরেই সুরক্ষাকর্মীরা পাহারায় রয়েছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026